একটা জিনিস আমি
অনেকদিন ধরেই ভাবি, বাংলায় সাইন্স ফিকশন
লেখা এবং পড়া, দুটোই এত কম কেন? এদিকে তো সাইন্স পড়ার জন্যে লোকে দরে স্কুল পাল্টে
ফেলছে (নিজের স্কুলে চান্স না পেলে, বা আরও ভালো স্কুলে চান্স পাবার জন্যে)। তাহলে বাংলায়
সাই-ফাই লিখছে নাই বা কেন, আর যে কটা তবু আছে
সেগুলোও বা কেন বিশেষ সেলিব্রেটেড নয় ভাবতে অবাক লাগে। আর তখনই মনে হয়, সত্যি সাইন্স ভালবেসে কজনই বা সাইন্স পড়ে? কজনই বা সাইন্স পড়ে সত্যি নিজের জীবনে তাকে দেখতে পায়
বা ব্যবহার করে? বরং এড়িয়ে চলে। অঙ্ক
কত বাজে জিনিস বলতে পেলে আর কিছুই চায় না। বোধহয় অঙ্ক ভালবাসি না বলার লজ্জার চেয়ে
অঙ্ক আসলে কত ভালোবাসার অযোগ্য, এটা বললে নিজেকে
আরেকটু বেশি ভালবাসা যায়। ফলে সেই জাত যে সাইন্স ফিকশন কম পড়বে সেটাই তো
স্বাভাবিক।
Showing posts with label বাংলা. Show all posts
Showing posts with label বাংলা. Show all posts
Mission: বাংলা
ক'দিন ধরে এতরকম ভ়ার্সান শুনে চলেছি, ভাবলাম নিজের রিসার্চ নিজেই করা উচিত। দেখলাম ব্যাপারটা এইরকম:
এই বক্তব্যে নানা লোকের নানা ভয়। কারুর ভয় "বাধ্যতামূলক" নিয়ে। কারুর ভয় "বাংলা হতেই হবে"। কেউ আবার ওই কারণেই সাবাশি দিচ্ছে। কেউ বলছে বাধ্যতা কি আর সাধে? ইঁটের উত্তর তো পাটকেলই হতে হয়। একটা বিষয়ে সবাই একমত। 'বাঙালি'কে বাংলা গিলিয়ে না খাওয়ালে কোনও আশা নেই (নো পান ইন্টেন্ডেড)।
প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক তিনটি ভাষার মধ্যে একটি বাংলা হতেই হবে।
এই বক্তব্যে নানা লোকের নানা ভয়। কারুর ভয় "বাধ্যতামূলক" নিয়ে। কারুর ভয় "বাংলা হতেই হবে"। কেউ আবার ওই কারণেই সাবাশি দিচ্ছে। কেউ বলছে বাধ্যতা কি আর সাধে? ইঁটের উত্তর তো পাটকেলই হতে হয়। একটা বিষয়ে সবাই একমত। 'বাঙালি'কে বাংলা গিলিয়ে না খাওয়ালে কোনও আশা নেই (নো পান ইন্টেন্ডেড)।
বাংলা দিবস
যখন ছোট ছিলাম, পয়লা বৈশাখে নতুন জামা পরার চল ছিল। তখন দুবার নতুন জামা হত। পুজো আর পয়লা বৈশাখ। আর দাদু নতুন নন্টে-ফন্টে কিনে দিত। বা অন্য কোনও
বই। তবে মেনলি নন্টে-ফন্টে। সবার ছুটির দিন বলে ভাল খাওয়া-টাওয়াও হয়েছে। হালখাতার খাওয়া খাইনি যদিও কখনও। কিন্তু মারাত্মক কোনও মাতামাতি
হত না। টিভিতেও বাড়াবাড়ি রকমের ঘটাপটা হত না। সবাই যদিও তখন সরদিন ইংরিজি
বলার প্রাণপণ চেষ্টা করত না, যে তার কনট্রাস্টে আজকের দিনটায় বাংলা বলবে। আর হ্যাঁ, দাদু-ঠাকুমারা
বাংলা সাল বলতে পারত কেউ কেউ কিন্তু আমরা বাকিরা এই একটা দিনের জন্যে সেটা বলতে পারার
কুইজটাতে অবশ্যই মজতাম না। যে সালটা ধরে রোজ কাজ চলে, সেটা নিয়ে গর্বও
ছিল না, লজ্জাও না। আর যেটার দরকার পড়ছে না, এই একটা দিনের জন্যে সেটা রিসার্চ করে (ইং-বং ক্যালেন্ডার
দেখে, গুগল করে না) খেলা
দেখানোর কোনও চল ছিল না।
Subscribe to:
Posts (Atom)
যদি ভাল্লাগে...email-এ sign up করতে পারেন/পারো/পারিস, নতুন লেখা ছাড়া কিচ্ছু পাঠাবো না, promise...