Showing posts with label gender role. Show all posts
Showing posts with label gender role. Show all posts

পাত্র যখন বরকর্তা

যখন মেয়েগুলোর বিয়ে হয়, মানে কনেপক্ষকে চিনি, তাদের শখ-আহ্লাদগুলো, বিয়েতে কি কি হবে, কোনটা কোনটা যেন কক্ষনও না হয়, সবটাই খুব অব্ভিয়াস মনে হয়। সবটাই যেন কনেকে ঘিরে, কনের মন রেখে, কনের কথা ভেবে। কনেই তো মেন অ্যাট্রাক্শন! তাকে ঘিরেই তো এত হুজুগ। অনুষ্ঠানের প্রাণকেন্দ্র তো সে-ই। বাকি সবকিছু যেন তার জন্য সেজে উঠেছে। তাই সেই বিয়েগুলোতে পাত্রগুলোকেও প্রায় সেই সজ্জার অঙ্গ বলেই মনে হয়। চিনি না বলেই হয়তো। মনে হয় যেন মেয়েগুলোরই বিয়ে, সেটা সফল করতেই ফুল-মালা-পোর্টেবল থামের মত পাত্রও জোগাড় করে আনা হয়েছে। মেয়েটা যাতে লজ্জাবতী পোজ় দিতে পারে, তাই প্রপ হিসেবে বরের আমদানি।
যদি ভাল্লাগে...email-এ sign up করতে পারেন/পারো/পারিস, নতুন লেখা ছাড়া কিচ্ছু পাঠাবো না, promise...