Showing posts with label ভোট. Show all posts
Showing posts with label ভোট. Show all posts

ইঙ্গ-ভোট

ভোট দিলাম। এদেশে (ব্রিটেনে) প্রথম। আর জীবনে দ্বিতীয়বার। এদেশে এ কবছরে বেশ কটা ভোট হয়ে গেল। এখানে কমনওয়েল্থ দেশগুলো ভোট দিতে পায় আর রেজিস্টার না করলে ফাইন করে বলে রেজিস্টার করেও রেখেছিলাম। কিন্তু এদের রাজনীতির উদ্দেশ্য বিধেয় কিছু নিয়েই খুব একটা মাথা ঘামাইনি। আমি ভারতীয়, এদেশে থাকি, বেসিক হ্যিউম্যান রাইটগুলো পেলেই চলে যায়। কোন পার্টির কিসের কারণে কী পরিবর্তন আনে, মাথা বিশেষ ঘামাতে লাগত না।
যদি ভাল্লাগে...email-এ sign up করতে পারেন/পারো/পারিস, নতুন লেখা ছাড়া কিচ্ছু পাঠাবো না, promise...