Showing posts with label হিন্দী. Show all posts
Showing posts with label হিন্দী. Show all posts

Mission: বাংলা

ক'দিন ধরে এতরকম ভ়ার্সান শুনে চলেছি, ভাবলাম নিজের রিসার্চ নিজেই করা উচিত। দেখলাম ব্যাপারটা এইরকম:

প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক তিনটি ভাষার মধ্যে একটি বাংলা হতেই হবে

এই বক্তব্যে নানা লোকের নানা ভয়। কারুর ভয় "বাধ্যতামূলক" নিয়ে। কারুর ভয় "বাংলা হতেই হবে"। কেউ আবার ওই কারণেই সাবাশি দিচ্ছে। কেউ বলছে বাধ্যতা কি আর সাধে? ইঁটের উত্তর তো পাটকেলই হতে হয়। একটা বিষয়ে সবাই একমত। 'বাঙালি'কে বাংলা গিলিয়ে না খাওয়ালে কোনও আশা নেই (নো পান ইন্টেন্ডেড)।

শ বাবু #১

টিউশন বস্তুটা আমার সাথে লেপ্টে গেল আমার ক্লাস সিক্স থেকে। আমার বেশির ভাগ সহযোদ্ধাদের থেকে কিছুটা দেরিতেই। কিন্তু আমার বাবা কিঞ্চিৎ সেকেলে বলে টিউশন এড়াচ্ছিল। বোধহয় নিজের একখানি তিক্ত অভিজ্ঞতাও একটা কারণ। কিন্তু একবিংশ শতাব্দিতে পা গলিয়ে মাধ্যমিকের গুরুত্বকে অস্বীকার করে, বোর্ড-সিলেবাসীয় প্যানিক উপেক্ষা করে সন্তান মানুষ করবে, এই ধক মানুষের ছিল না। আমার বাবারও না। মায়ের তো না-ই। অতএব অনেক খোঁজ-খবর-ঝাড়াই-বাছাইয়ের পর ধ-দিদিমণি নিয়োজিত হলেন। বেশ ভাল ছিল, অল্প বকত , কিন্তু আমার বাড়ির টীচারদের মধ্যে ওই বেস্ট! তার বছর দুই পর আবার একটা টিউটোরিয়াল। সেখানে দেদার বন্ধু ছিল, নিজের স্কুলের, অন্য স্কুলের … তারপরেই বাড়িতে একজন স্যার। এই প্রাণীটিকে নিয়ে কথা খরচ করা যেতেই পারে, কারণ আমার অতগুলো অভিজ্ঞতাকে একফুয়ে উড়িয়ে দিতে পারে ওই লোক।
যদি ভাল্লাগে...email-এ sign up করতে পারেন/পারো/পারিস, নতুন লেখা ছাড়া কিচ্ছু পাঠাবো না, promise...